বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বগুড়ার শেরপুরে পৌর বিএনপির প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৮০ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দুদুকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে কারাদ- দেওয়া রায়ের প্রতিবাদে শেরপুরে পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট বুধবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।

শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক চাঁন এ সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সদস্য হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, ফাহমুদুন্নবী পাভেল, আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, সোহানুর রহমান লাভলু, শাহ আরিফ, গেরামন আলী, এজিএস সেলিম রাহুমা ইসলাম রিচি, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, শফিউল আলম সবুজ, অশোক মাহমুদ রোমান, আরিফুর রহমান তালাশ, ফরহাদ হোসেন, তারিকুল ইসলাম তারেক, রাফি আল আমিন, আসাদুজ্জামান পলাশ, সাব্বীর জায়দার, সালমান খান, মাহমুদুল হাসান মুন্না, জীবন, বেল্লাল হোসেন, লিটন হক, সুমন দাস, নুরে আলম শাকিল, মুন্না, সোহেল, রুমেল, সোবহান, শামীম, হারেজ, কুদরত,, মাসুম, জিন্নাহ, নিজাম উদ্দিন, সবুজ, নিশাত, আকাশ, আলম প্রমুখ।

সভায় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া রায়কে সরকারের ফরমায়েশি রায় উল্লেখ করে বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। বিএনপির চলমান একদফা আন্দোলনের অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ মামলা প্রত্যাহর নিশ্চিত করতে হবে। বিক্ষোভ সমাবেশে সকল আন্দোলন সফল করতে উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit