শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

নোয়াখালীতে বিএনপির ২ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলেমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।  তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে।  

জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেন, এসব ঘটনা এবং মামলা গুলো গায়েবি। বিএনপি নেতাদের ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit