বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়ে কৃতজ্ঞতা জানাল জাতীয় হৃদরোগ হাসপাতাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২১২ Time View

ডেস্ক নিউজ : গবেষণা ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ প্রদান করায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা, কর্মচারীগণ। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় হৃদরোগ হাসপাতালের পক্ষে পদক গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

পদকপ্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা, কর্মচারীগণ পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দক্ষতার সাথে হাসপাতাল পরিচালনা, রেগীদের সেবা নিশ্চিতকরণ এবং এ গৌরব অর্জনে ভূয়সী প্রশংসা করেন। এ সময় পরিচালক বলেন, এ অর্জন হাসপাতালে কর্মরত সকলের। তিনি হাসপাতালে আগত রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের সচেষ্ট থাকার আহ্বান জানান।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং জাপান সরকারের কারিগরি সহায়তায় ১০টি কেবিন এবং ১১০টি শয্যা নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের সর্ববৃহৎ সরকারি বিশেষায়িত ১২৫০ শয্যার হৃদরোগ হাসপাতাল। এ হাসপাতালে ৪০ শয্যার করোনারি কেয়ার ইউনিট, ৫০ শয্যার অত্যাধুনিক কার্ডিয়াক আইসিইউ, ১১ শয্যার ভাসকুলার আইসিইউ, ১৩ শয্যার পেডিয়াট্রিক কার্ডিয়াক আইসিইউ, সাতটি অত্যাধুনিক কার্ডিয়াক সার্জারি অপারেশন থিয়েটার, দুটি ভাসকুলার অপারেশন থিয়েটার ও একটি ইমার্জেন্সি ভাসকুলার অপারেশন থিয়েটার চালু রয়েছে সরকারি পর্যায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগের চিকিৎসায় সর্বাধুনিক পাঁচটি প্রযুক্তি (রোটা, ওসিটি, এইচডি আইভাস, আইভিএল, টাভার) চালু করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit