শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

নড়াইলে নাশকতার মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : নড়াইল: এক বছর আগের নাশকতার মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সোমবার (৩১ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর থানার কমলাপুর (ঘোষপুর) গ্রামের মো. মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মো. হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মো. ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের মো. সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের নাজমুল ইসলাম (৪০), আউড়িয়া গ্রামের মো. ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মো. মাকিবুর রহমান (৫৩), শেখহাটি গ্রামের মো. মুস্তাহিদ হোসেন (৩৫), শেখপাড়া গ্রামের মো. কুরবান মোল্যা (৪৫)।
 
পুলিশ জানায়, জেলা জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেন তারা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। ওই ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় নাশকতার মামলাটি দায়ের করে। সদর থানার ওসি ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন,  গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit