বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বছরে তিন সেমিস্টার পরিচালনায় সম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিন সেমিস্টার পরিচালনায় সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। তবে যেসব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পরিচালিত হচ্ছে সেসব বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরিচালানার বিষয়ে সমাধানে আসতে কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩০ জুলাই) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৫) এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্যদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।

সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন তার প্রস্তাবে বলেন, দুই সেমিস্টার বা তিন সেমিস্টার কোনটি চালাতে চান, এ বিষয়ে সবাইকে একমত প্রকাশ করতে হবে। এসময় সবাই তিন সেমিস্টার পরিচালনার পক্ষে মতামত দেন এবং সর্বসম্মতভাবে বছরে তিনটি সেমিস্টার পরিচালনায় সম্মত হন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন সংশোধন করে ইউজিসির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে সরকার ও ইউজিসিকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় সহসভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও অধ্যাপক শফিক সিদ্দীক, সংগঠনের যুগ্ম মহাসচিব ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কে বি এম মঈন উদ্দিন চিশতী, কার্যকরী সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, কার্যকরী সদস্য নজরুল ইসলাম বাবু, এমপি বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বলা হয়, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় দুই তৃতীয়াংশ। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ইউজিসিতে প্রতিনিধিত্ব করার সুযোগ নেই। যার কারণে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হয় না। এতে সিদ্ধান্ত হয় সদস্য সংখ্যা বাড়াতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমিশনের সদস্য করার বিষয়ে সরকারের কাছে দাবি তুলে ধরা হবে। ইতোমধ্যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন সদস্য রয়েছে। অথচ ইউজিসিতে তা নেই। সে কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো তুলে ধরা সম্ভব হয় না।

মতবিনিময় সভায় নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকসহ দেশের ৭০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্যরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit