শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দোকানের মত হরিয়ালি চিকেন বানাবেন কীভাবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খুব কম উপকরণে আর কম সময়ে তৈরি হয় হারিয়ালি চিকেন। খেতেও অত্যন্ত সুস্বাদু। দেখে নিন কী ভাবে বানাবেন হরিয়ালি চিকেন।

হরিয়ালি চিকেন তৈরির উপকরণ: ৪০০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস, ধনে পাতা, পুদিনা পাতা, কয়েকটা কাঁচা মরিচ, এক ইঞ্চি পরিমাণ আদা, কয়েক কোয়া গোটা রসুন, রসুন কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো তেল, পরিমাণমতো পানি, ২ টেবিল চামচ টক দই, গোলমরিচ গুঁড়ো।

হরিয়ালি চিকেন বানানোর পদ্ধতি: চিকেনের পিসগুলো ভাল ভাবে ধুয়ে রাখবেন। আদা ও রসুনের খোসা ছাড়িয়ে নিন। ধনে পাতা ও পুদিনা পাতা ধুয়ে রাখুন। ব্লেন্ডারে ধনে পাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা মরিচ এবং সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।একটা বড় বাটিতে এই পেস্টটি ঢেলে নিন। এর মধ্যে টক দই, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার এই মশলার সঙ্গে চিকেনের পিসগুলো মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। ফ্রাইং প্যানে তেল গরম করে রসুন কুচি ভেজে নিন। রসুনের রঙ হালকা লালচে হলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন, তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করবেন। এই ভাবে ফুটিয়ে ফুটিয়ে পানি শুকিয়ে নিন।

পানি একেবারে শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে হরিয়ালি চিকেন! প্লেটে তুলে নিয়ে এর ওপরে ছড়িয়ে দিন লেবুর রস এবং চাট মশলা। পুদিনা চাটনি আর গোল করে কাটা পেঁয়াজ সহযোগে গরমাগরম পরিবেশন করুন।

 

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit