বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৮৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেছেন, একাত্তরের দালালরা এখনো সক্রিয় আছে। দেশে অরাজকতা সৃষ্টি করে বিদেশী শক্তির হস্তক্ষেপে ক্ষমতায় আসতে চাচ্ছে। শুদ্ধাচারকে টিকিয়ে রাখতে এদের উৎখাত ও নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহিদ সারওয়ার (সবুজ) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো. আব্দুল কাদির, এড. মো. আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য খন্দকার মহসিন কামরার, সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, দবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, সাংগঠণিক সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, নুরুল হুদা চৌধুরী কয়েছ, কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়ছল কাদির পাওয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কালাম আহমদ, শ্রম সম্পাদক মো. তজমুল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, যুব ও ক্রীড়া সম্পাদক এম. আব্দুল মুকিত, কৃষি ও সমবায় সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, আব্দুল কাইয়ূম জুয়েল, সদস্য এড. আব্দুল মতিন, মো. বদরুল ইসলাম বদরুল, পিংকু আব্দুর রহমান, এম. রশিদ আহমদ, ইঞ্জিনিয়ার রেজুয়ান আহমদ রাজু, সাঈদ ইকবাল, শাহীন আহমদ ও মো. নুরুজ্জামান জয়েল প্রমূখ।

অনুষ্টানে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্মূল কমিটি সিলেট মহানগরের সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ সাইমুন আনজুম ইভান রোগ মুক্তি কামনা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সদস্য মরহুম সৈয়দ দারা মিয়া,ও মোঃ ছয়েফ খানের মাতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগরের তথ্য ও গবেষনা সম্পাদক মোস্তাক আহমদ সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা” ত্রেুষ্ট প্রদান করা হয় ৷

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit