বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

অস্ট্রেলিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিখোঁজ ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে সামরিক মহড়া চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বিমানের চারজন ক্রু এখনও নিখোঁজ রয়েছে। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস খবরটি নিশ্চিত করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে এমআরএইচ-৯০ তাইপান নামের হেলিকপ্টারটি কুইন্সল্যান্ডের হ্যামিল্টন আইল্যান্ডের জলসীমায় বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশের সেনাদের নিয়ে চলমান ট্যালিসম্যান সেবার নামে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। শুক্রবার রাতে ১২ ঘণ্টার অনুসন্ধান অভিযান চালিয়েও হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যায়নি।শনিবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস বলেন, ‘চারজন ক্রু নিখোঁজ। নিখোঁজ চার ক্রুর পরিবারকে এ ব্যাপারে জানানো হয়েছে। শনিবারও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।’

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার সেনারা সম্মিলিতভাবে ট্যালিসম্যান সেবা নামক ওই মহড়ায় অংশ নিয়েছিল। ওই মহড়ার দ্বিতীয় সপ্তাহ চলছিল। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা মহড়া স্থগিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit