বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’ সিনেমা দেখতে বোরকা পরে সিনেমাহলে গেলেন চিত্রনায়িকা মৌসুমী। স্বামী চিত্রনায়ক ওমর সানীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, ওমর সানী বোরকা পরে সিনেমা হলে। মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান।
মৌসুমী ও আরেকজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজন দুই দিক থেকে পোস্টারকে মাঝ বরাবর রেখে ছবি তুলেছেন। অর্থাৎ এই সিনেমাটিই তারা দেখেছেন।
ছবিগুলো পোস্ট করে সানী লিখেছেন, ‘কয়েক দিন আগেই আমার পরিবার সুড়ঙ্গ দেখেছে, তারপর গতকালই দেখল প্রিয়তমা, ব্যস্ততার কারণে আমি মিস করেছি।
কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/দুপুর ২:৪২