বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ভূমিকম্পে কাঁপল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে।

শনিবার প্রথম প্রহরে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শহর পোর্ট ব্লেয়ারের কাছে ভূমিকম্পটির উৎপত্তি এবং এটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ভূমিকম্পের কেন্দ্রটি পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে বলে জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় ১২টা ৫৩ মিনিটে ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে তারা।

প্রায় ৩০০ দ্বীপ নিয়ে গঠিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর সাদা বালুর সৈকত, ম্যানগ্রোভ ও ক্রান্তীয় বনভূমির জন্য পরিচিত। এখানকার প্রত্যন্ত কয়েকটি দ্বীপে আদিবাসী আন্দামান নৃগোষ্ঠীর লোকজন বসবাস করে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit