বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

লালপুরে এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর, নাটোর
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭৭ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ না পাওয়ায় মোমো খাতুন (১৬) নামের শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (২৮জুলাই ) দুপুরে উপজেলার জৈতদৌবকী গ্রামে এঘটনা ঘটে। মোমো একই এলাকার মহসিন আলীর মেয়ে ও লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে এ বছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ -৫ পাওয়ার আশা করে আসছিল।কিন্তু শুক্রবারে প্রকাশিত ফলাফলে তার জিপিএ- ৩.৮০ আসে। এ ফলাফল পাওয়ার পর থেকেই সে অনবরত কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটির একপর্যায়ে সবার অজান্তে নিজের ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় আত্মহত্যা করেছে মেয়েটি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit