শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সিনেমায় ফিরছেন জলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : এবার আড়াল ভাঙছেন জলি রহমান। চার বছর পর ফিরছেন লাইট-ক্যামেরার সামনে। ‘পদ্মাবতী’রূপে পর্দায় দেখা যাবে তাকে। এমন খবরই জানিয়েছেন এ নায়িকা। ‘পদ্মাবতী’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জলি। এটি পরিচালনা করবেন ধীমন বড়ুয়া। পরিচালক হিসেবে ধীমনের প্রথম সিনেমা ‘পদ্মাবতী’। সিনেমা কিংয়ের ব্যানারে এটি প্রযোজনা করবেন মনজুরুল ইসলাম মেঘ।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে জলি বলেন, “আমি সর্বশেষ চার বছর আগে কাজ করি ‘ডেঞ্জার জোন’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ হলেও সিনেমাটি মুক্তি পায়নি। বিরতির পর ‘পদ্মাবতী’ দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।”তিনি আরও বলেন, ‘এতদিন সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। আমার সন্তান ছোট থাকায় অভিনয়ে সময় দিতে পারছিলাম না। এখন সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করব।’

শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাতা জানান, নদীমাতৃক দেশ বাংলাদেশ। এর সংস্কৃতি ও জনগণের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ‘পদ্মাবতী’। জলি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন নবাগত নাসিক মাহী, মডেল নাদিয়া ও নাদের খান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit