বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সুপ্রিম কোর্ট (এসসি) প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালতের যাত্রা উদ্বোধনের পর যে স্থান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন সেই স্থানটি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি।

১৯৭১ সালের দেশের মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নাম স্মৃতিস্তম্ভে খোদাই করা হয়েছিল। প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের ‘রেকর্ড ভবন’ এর ভিত্তি প্রস্তরও স্থাপন করেন। প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রকাশনা ‘আমাদের বিচারালয়’এর মোড়কও উন্মোচন করেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের যাত্রার ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র ও প্রদর্শণ করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজউদ্দিন ফকির।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit