স্পোর্টস ডেস্ক : প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে আর্সেনালের বিপক্ষে হেরেছে বার্সেলোনা। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে হয়েছে মোট ৮ গোল। যেখানে ৫-৩ ব্যবধানে জয় আর্সেনালের। জয়ী দলের পক্ষে জোড়া গোল করেন লিয়ানদ্রো ত্রোসার্ড। একটি করে গোল করেন বুকায়ো সাকা, কাই হাভেরটজ ও ফাবিও ভিয়েইরা।
বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, রাফিনহা ও ফেরান তোরেস। বার্সেলোনা খুব দ্রুতই লিড নেয় ম্যাচে। সপ্তম মিনিটে জাল খুঁজে নেন রবার্ট লেভানদোভস্কি। তবে প্রতিপক্ষের চেয়ে শারীরিকভাবে বেশ পিছিয়ে ছিল ম্যাচে। মিকেল আর্তেতার দলের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়ে তাদের।
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ হলেও আর্সেনালের খেলায় তেমনটা মনেই হয়নি। প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আদায় করে দলটি। যা ম্যাচের পার্থক্য গড়ে দেয়। প্রথমার্ধে আর্সেনালের বুকায়ো সাকা পেনাল্টি মিস করেছিলেন। ১৩তম মিনিটে আর্সেনালের প্রথম গোলটি করেন তিনি। পেনাল্টি মিস করেন ২২তম মিনিটে। এ ম্যাচে আর্সেলোনা খেলেছে সাদা জার্সিতে। ৪৪ বছর পর এমন দৃশ্য দেখা গেল। আগামী মৌসুমে এটাই হবে বার্সার অ্যাওয়ে জার্সি।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৪