বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি আরো বলেছেন, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ের বিবরণী থেকে জানা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলা নিয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রসহ ১৩টি মিশন প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন ওঠেছিল। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ককেও তলব করা হয়েছিল। পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা অবাধ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছে। মিশনপ্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেকে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী তা জানতে চাওয়া হয়েছিল।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না।’বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি। আর আমি মনে রাখব যে, আমরা সবসময়ই বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit