বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

চীনে আগুনে পুড়ল প্রাচীন বৌদ্ধমন্দির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাজার বছরের পুরনো এক মন্দিরে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। এ ঘটনা ঘটেছে চীনের গানসু প্রদেশে। দাউ দাউ আগুন থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধমূর্তিটিও। মন্দিরের আরও মূল্যবান জিনিসপত্রও আগুনে পুড়ে ছাই হয়েছে।

এই অগ্নিকাণ্ড ঘটে গত সোমবার সকালে শ্যানডন গ্রেট বৌদ্ধমন্দিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মন্দিরের ভেতরের বিশাল বুদ্ধমূর্তির চারদিকে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায়, মূর্তিটি কিছুটা অক্ষত থাকলেও মন্দিরের অবকাঠামো বেশিরভাগই ধসে পড়েছে।

বিবিসি জানিয়েছে, বুদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ছিল ৪২৩ খ্রিস্টাব্দের। কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়। আর বৌদ্ধমন্দিরটি তৈরি হয়েছিল ১৫০০ বছর আগে নর্দার্ন উই রাজবংশের শাসনামলে। অগ্নিকাণ্ডে মন্দির এবং মূর্তির ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit