মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

চাটখিলে নৌকা মার্কায় ভোট চেয়ে জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ  

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১১০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসন এর চাটখিল বাজারে শেখ হাসিনা’র পক্ষে নৌকা মার্কা প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বিতরণকৃত লিফটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়েছে। বুধবার (২৬ জুলাই)  বিকেলে চাটখিল বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফটগুলো বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি  মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যা পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, মিজানুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল, খিলপাড়া ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উজেলা ছাত্রীগের যুগ্ম সাধারন সম্পাদক লায়ন স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে সমাবেশ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমি আপনাদের এলাকার সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন করেছে আমি চেষ্টা করছি সে উন্নয়ন গুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। এই চাটখিল বিএনপির ক্ষমতার সময় কোন উন্নয়ন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর আমলে এ এলাকার যে পরিবর্তন ও উন্নয়ন হয়েছে সে উন্নয়নের পরিপূর্ণ বাস্তবায়ন করতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন আগামী দিনে আপনাদের জন্য আরো উন্নয়ন করতে পারি।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit