মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাস রোধ করে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে কবিরাজকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন। 

বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকাল দিন সকাল ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মনোয়ারা নিজ বসত ঘরে একাই থাকতেন। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে স্থানীয় লোকজন। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ  বাঁধা মরদেহ চৌকির উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের একটি সুরতহাল রির্পোট প্রস্তুত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিলনা। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।   

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit