বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

আদনান সামির বিরুদ্ধে মুখ খুললেন তার সাবেক স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : আদনান সামির প্রথম স্ত্রী জেবা বখতিয়ার। ১৯৯৩ সালে তাকে বিয়ে করেন জেবা বখতিয়ার। তিনি জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার ভালোই নামডাক ছিল। ১৯৯১ সালে রণধীর কাপুরের পরিচালনায় ‘হেনা’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জেবা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সুন্দরী অভিনেত্রী তার অভিনয়ের জন্য প্রশংসিত হলেও বলিউডে তার ক্যারিয়ার ছিল স্বল্পস্থায়ী। এবার সামির বিরুদ্ধে মুখ খুললেন তার সাবেক স্ত্রী। ছেলের অধিকার পেতে আদনানের সঙ্গে দীর্ঘ লড়াই করেছেন তিনি।  খবর আনন্দবাজারের। 

আদনান সামি ১৯৭১ সালে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। বাবা আরশাদ সামি খান ছিলেন পাকিস্তানের বিমানবাহিনীর সদস্য। পরে পাকিস্তানের সরকারি আমলার পদেও ছিলেন তিনি। অন্যদিকে আদনানের মা ছিলেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। ছোট থেকে ইংল্যান্ডেরই বাসিন্দা আদনান। নব্বইয়ের দশকের সময় থেকে পেশাদার হিসেবে গান শুরু করেন তিনি। কর্মজীবনের শুরুতেই আশা ভোঁসলের মতো কিংবদন্তি গায়িকার সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছিল তার। ‘কভি তো নজর মিলায়ো’ গানের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেন আদনান। ‘সাথিয়া’, ‘সালাম-এ-ইশ্ক’, ‘লাইফ… ইন আ মেট্রো’-এর মতো ছবিতে গান গেয়ে সাফল্য পান।

তবে ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্ক পিছু তাড়া করে বেড়িয়েছে গায়ককে। সে তার তিন বিয়ে হোক, কিংবা নাগরিকত্ব ইস্যু হোক। বারবার কটাক্ষের মুখে পড়েন তিনি। এবার গায়ক প্রসঙ্গে মুখ খুললেন তার প্রথম স্ত্রী, ‘হিনা’ ছবির অভিনেত্রী জেবা বখতিয়ার।

১৯৯৩ সালে আদনানের সঙ্গে ঘর বাঁধেন জেবা। তারপর থেকেই অশান্তির সূত্রপাত। বিয়ের বছরই জন্ম নেয় তাদের পুত্রসন্তান আজান সামি। ছেলের জন্মের পর থেকেই ধীরে ধীরে কাজ কমাতে শুরু করেন অভিনেত্রী, চেয়েছিলেন সংসার করতে। তবে সে ইচ্ছা অধরাই থেকে যায় জেবার।

সন্তানের জন্মের পর থেকেই চরমে ওঠে তাদের সম্পর্কের তিক্ততা। এক সাক্ষাতকারে জেবা বলেন, ‘আমি আমার ১৮ মাসের শিশুর অধিকারের জন্য লড়াই করছি আদনানের সঙ্গে। একটা সময় প্রায় পাগল পাগল অবস্থা হয়ে যায় আমার। তবু কাজ চালিয়ে যাচ্ছিলাম। আমার জীবনের ওই সময়টাতে ফিরেও তাকাতে চাই না। প্রায় ১৮ মাসের লড়াইয়ে ছেলেকে ফিরে পাই।’

তারপর কাজের খোঁজে লন্ডন পাড়ি দেন জেবা। সেখানে বেশ কিছু টেলিভিশন শোয়ে দেখা যায় তাকে। পরে অবশ্য অভিনেতা জাভেদ জাফরিকে বিয়ে করেন জেবা। যদিও সেই বিয়েও ক্ষণস্থায়ী হয় অভিনেত্রীর। জেবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আদনান, সেই সংসারও সুখের হয়নি। এ মুহূর্তে তৃতীয় স্ত্রী রোয়া ফ্রায়াবির সঙ্গে সুখে সংসার করছেন গায়ক।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit