বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

সিলেট জেলা সোসাইটির আত্মপ্রকাশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সাবেক সচিব এ এম বদরুদ্দোজাকে সভাপতি ও স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা সোসাইটি নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার রাজধানীর গ্রীন রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্যে দিয়ে সামাজিক সংগঠনটি সূচনা হয়।

সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধা বিকাশ এবং তারুণ্যকে প্রগতিশীলতার পথে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের অভিযাত্রা শুরু হয়েছে।

২৩ সদস্যের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা, সাবেক ব্যাংকার জেনিফার ইউসুফকে করা হয়েছে কোষাধ্যক্ষ, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে থাকছেন আবৃত্তিশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, সাবেক এনজিও কর্মকর্তা মৌসুমী দাশ পুরকায়স্থকে করা হয়েছে আন্তর্জাতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন সাংবাদিক আলমগীর হুসাইন খান ইমন, সাংবাদিক একুশ তাপাদারকে করা হয়েছে দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাংবাদিক অভি মঈনুদ্দিন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন ইন্জিঃ মো. মহিব উদ্দীন সাবেক কর-কমিশনার রোকেয়া খাতুন রুবী, কুটনৈতিক কর্মকর্তা তানাজ্জিনা কোরেশী, কুটনৈতিক কর্মকর্তা তানজীবা মঈন, অভিনেত্রী শান্তা ইসলাম, নারী উদ্যোক্তা দুরদানা হুসেন, সাংবাদিক ইয়াসির ইয়ামিন, সাবেক ব্যাংকার ফরহাদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফুর রহমান,সরকারি কর্মকর্তা সুমন ইকবাল।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit