শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

পার্বতীপুরে ক্লাস্টার পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৪২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর ক্লাস্টারের ১০ নং হরিরামপুর এবং ৯ নং হামিদপুর ইউনিয়নের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগীতা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ফুটবল প্রতিযোগীতায় ১০ নং হরিরামপুর ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকা দল ইউনিয়ন পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী ০৪ টি দল চুড়ান্ত ভাবে ঐতিহ্যেবাহী দক্ষিণ হরিরামপুর মৌলভীবাজার আম্রকানন মাঠে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু দল হরিরামপুর সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কে এক শুন্য গোলে পরাজিত করে ।

অপর দিকে উত্তরা প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দল খাগড়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ০১ শুন্য গোলে পরাজিত করে। ৯ নং হামিদপুর ইউনিয়নের হাজি সানাউল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাই বেকারে পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গমাতা দলকে পরাজিত করে একই ভেন্যুতে কালুপাড়া সরকারি প্রা বিদ্যালয় – খলিলুর বুড়া বাজার সরকারি প্রা বিদ্যালয়কে ২ – শুন্য গোলে পরাজিত করেছে। শিক্ষা কমিটির অন্যতম সদস্য নাসরিন সুলতানা উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনিন ৯ নং হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাফুজার রহমান মাষ্টার সেক্রটারী সামসুজ্জোহা এবং হাজি সানাউল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরাব আলী সহকারি উপজেলা শিক্ষা অফিসার হাসেম আলী ৯ নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক উপস্থিত থেকে বিজিত ও বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলি এবং সম্পাদক আরিফুর রহমান শাহ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোয়াজ্জেম কবির।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খ.ম. হাবিবুর রহমান দলাইকোঠা সপ্রাবি শিক্ষক মোস্তাফিজুর রহমান. পাঁচপুকুরিয়ার প্রশি ফিরোজ কবির. গুড়গুড়ি প্রাবি শিক্ষক আবু তালেব. দক্ষিণ মধ্যপাড়া সপ্রাবি -২ শিক্ষক আলহাজ্ব আনোয়ার হোসেন . আনন্দ বাজার সপ্রাবি প্রশি দলাইকোঠা সবুজ সরকারি প্রাবি শিক্ষক মনোকুল চন্দ্র. সস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি মেজবাহুল সর্দার কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি আব্দস সামাদ. খাগড়াবন্দ সরকারি প্রাবি প্রশি রফিকুল ইসলাম. বেলঘাট সুলতানপুর সপ্রাবি প্রশি ওবায়দুল হক শাহ. মথুরাপুর সরকারি প্রাবি শিক্ষক আবু হাসান . দক্ষিণ হরিরামপুর সপ্রাবি শিক্ষক মাহবুবুর রহমান ও শেলিনা আক্তার. হোসেনপুর সরকারি প্রাবি প্রশি হাবিবুল ইসলাম. মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি সালাউদ্দিন রাব্বানী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন খয়েরপুকুর সরকারি প্রাবি প্রশি মোঃ বেলাল হোসেন । খেলা পরিচালনা করেন উত্তরা প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি আতাউর রহমান ও দক্ষিণ হরিরামপুর সরকারি প্রাবি সহ শি. মাহাবুবার রহমান। প্রখর তাপদাহ উপেক্ষা করে দর্শকগন আনন্দ উল্লাসে অভিভূত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit