শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ

নরসিংদীতে ২৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ৩

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৪৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে কাভার্ড ভ্যান ভর্তি ২৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার গকুল নগর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশ থেকে তাদের আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

আটকতকৃতরা হলেন- নীলফামারি সদর থানা পঞ্চপুকুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো: মুশফিকুর রহমান আকাশ (৩৭), যশোরের বেনাপোল থানার দিঘিরপাড় এলাকার মমরেজ গাজীর ছেলে মো: মুছা গাজী (৩৫) ও বেনাপোল থানার দাইন্নাখোলা এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো: শরীফুল হোসেন (৩৩)। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধূরী।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গকুলনগর লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের স্থানে রাখা একটি কাভার্ড ভ্যান জব্দ করে। এসময় ওই ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ ৩ জনকে আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ২০ হাজার টাকা। আটককৃতরা পরিবেশের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের জন্য সিলেট যাওয়ার পথে লাল মিয়া ফিলিং স্টেশনে থামে ওই কাভার্ড ভ্যানটি। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit