শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ

নরসিংদীতে প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাঁজাসহ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৪৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে একটি প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাঁজাসহ এক নারী ও পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলাখানার গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কলকলা পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো: নয়ন মিয়া (৪৪) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার মায়াকাশি এলাকার মৃত বক্কর মিয়ার মেয়ে মোছা. রোজিনা বেগম (৩৯)।

মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মহাসড়কে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করে। এসময় গাড়ীতে রাখা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটককৃতরা ১২ লাখ টাকা মূল্যের গাঁজা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে পাচারের উদ্দেশ্যে নরসিংদী হয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit