শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

ফুলবাড়ীতে প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও আয়া রিতা রায়ের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের ষড়যন্ত্র॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২০৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলার ৩ নং কাজীহাল ইউনিয়নের রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও আয়া রিতা রানী রায়ের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্নের ষড়যন্ত্র ও অবকাঠামো ধ্বংস সহ এলাকাবাসীকে প্রভাবিত করে ষড়যন্ত্র করছে একটি মহল।

গতকাল রবিবার বিকেল ৪টায় প্রধান শিক্ষক চন্দন কুমার রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি দুষ্টচক্র বিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করতে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই বানোয়াট ও কাল্পনিক তথ্যের ভিত্তিহীন অভিযোগ তুলে বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনাদের অনুসন্ধানী চোখে এ ষড়যন্ত্রকারী গ্রুপের মুখোশ উন্মোচন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের জন্য যারা এমন জঘন্য নিন্দনীয় কাজটি করে চলেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা দাবি করেছেন শিক্ষকবৃন্দ। দুষ্টচক্ররা গতকাল রবিবার ও বিদ্যালয়ের এলাকায় আমার ও বিদ্যালয়ের আয়া রিতা রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ কামাহ্ তমাল এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে জেনেছি এবং ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাসুদ, সহকারী শিক্ষক চঞ্চল, সহকারী শিক্ষক ধীমান ও সহকারী শিক্ষক নুপুর সহ শিক্ষক সমিতির সদস্যম রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সদস্য, ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, চকমথুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কনক সহ প্রায় ৪০ জন শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit