মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত বেড়ে ২৬, নিখোঁজ ৮৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি পার্বত্য গ্রামে ব্যাপক ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬জনে দাঁড়িয়েছে। শনিবার আরও চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। মুম্বাই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ইরশালওয়াদি নামক আদিবাসী গ্রামে ভূমিধসের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে আরও তিন নারী ও একজন পুরুষের মৃতদেহ পাওয়া যাও শনিবার। এখনও ৮৬ জনের মত গ্রামবাসী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার এ খবর জানায়। বুধবার রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নয়জন পুরুষ, চার শিশু ও ১৩ নারী রয়েছে। এ ছাড়া এক পরিবারের নয়জন সদস্য এই ভূমিধসে মারা গেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য সরকারী সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।রায়গড় জেলা বিপর্যয় ব্যবস্থাপনা অফিসের তথ্যমতে, গ্রামের ২২৯ বাসিন্দাদের মধ্যে ২৬ জন মৃত, ১০ জন আহত, ১১১ জন নিরাপদ এবং ৮৬ জন এখনও নিখোঁজ রয়েছে। এ ছাড়া পাহাড়ের ঢালে অবস্থিত ৪৮টি বাড়ির মধ্যে অন্তত ১৭টি ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit