মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

কৃষ্ণসাগরে নিরাপত্তা: ন্যাটোপ্রধানকে যে প্রস্তাব দিলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সামরিক জোট ন্যাটোর প্রধানকে তিনি ন্যাটো ও ইউক্রেন কাউন্সিলের মধ্যে একটি বৈঠক আহ্বান করতে বলেছেন; যাতে কৃষ্ণ সাগরে নিরাপত্তা, বিশেষ করে ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য একটি করিডোর পরিচালনার বিষয়ে আলোচনা করা যায়।

তবে এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, ইউক্রেনের ব্ল্যাক সী (কৃষ্ণসাগর) বন্দরগামী জাহাজগুলোকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি তার রাত্রীকালীন ভিডিও ভাষণে জানান, তিনি ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গকে টেলিফোন করে কাউন্সিল আহ্বান করতে বলেছেন। চলতি মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনে এই কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়।

তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন প্রস্তাবে ন্যাটো রাজি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, বলছে ব্রিটিশ বার্তা সংস্থাটি। এদিকে রাশিয়া শস্যচু্ক্তি প্রত্যাহার করায় জাতিসংঘের সহায়তাবিষয়ক প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেছেন, রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শস্যের দাম বেড়ে যাওয়ায় অবশ্যসম্ভাবীভাবে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও আরও খারাপ হুমকির সম্মুখীন হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit