শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য আবারও দেশের ক্রিকেটকে ‘অবহেলা’ দক্ষিণ আফ্রিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : এক বছর আগেই ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি জটিলতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। সেই সিরিজ বাতিল করায় ঝুঁকিটাও কম নিতে হয়নি তাদের। সুপার লিগের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ায় বিশ্বকাপ নিশ্চিতে একদম শেষ ম্যাচ পর্যন্ত লড়তে হয়েছে প্রোটিয়াদের। এবার টেস্ট সিরিজ নিয়েও একই পরিস্থিতির সামনে দক্ষিণ আফ্রিকা।

 
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের হাতে কয়েকটা বিকল্প আছে। সিরিজ বাতিল করে নিউজিল্যান্ডকে পয়েন্ট উপহার দেয়াটা সবচেয়ে সহজ অপশন। দ্বিতীয় সারির দল গঠন করেও খেলতে পারে তারা। সবচেয়ে ভালো হয় যেটা, নিউজিল্যান্ডকে রাজি করিয়ে সিরিজের সূচি পরিবর্তন করা। কিন্তু বেঁকে বসেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তাদের বক্তব্য স্পষ্ট: ‘এই দুটি টেস্ট এফটিপির অংশ, যেটা দু-বছর আগেই ঘোষণা করা হয়েছে। সিএসএ-র সঙ্গে সম্মতির ভিত্তিতে কয়েক সপ্তাহ আগেই সবকিছু চূড়ান্ত করা হয়েছে। ফ্লাইট নিশ্চিত করা হয়েছে, প্রস্তুতি ম্যাচের দিনক্ষণও ঠিক করা হয়েছে।’

নিউজিল্যান্ডের সূচি বদলাতে না চাওয়ার পেছনেও বড় কারণ ফ্র্যাঞ্চাইজ লিগ। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের পরই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের পরই শুরু হবে আইপিএলের আসর। আর আইপিএল খেলার সময় নিজেদের খেলোয়াড়দের আটকে রাখতে রাজি নয় নিউজিল্যান্ড। সব মিলিয়ে তাই কিছুটা বেকায়দা পরিস্থিতিতেই দিন পার করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit