শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

গোল করে ছেলেদের দিকে ছুটলেন মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রুজ আজলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে স্বপ্নের মতো অভিষেক হয়েছে লিওনেল মেসির। ম্যাচের যোগ করা সময়ে দারুণ এক ফ্রি কিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন আর্জেন্টাইন তারকা। এই গোলের পর তাকে বিশেষ উদযাপনে মাততে দেখা যায়। বাংলাদেশ সময় শনিবার ভোরে ডিআরবি পিএনকি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচটি মায়ামি জিতেছে ২-১ ব্যবধানে।

রবার্ট টেলর মায়ামিকে এগিয়ে নিয়েছিলেন প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে উরিয়েল আনতুনা সমতা এনে দেন আজুলকে। একটা সময় মনে হচ্ছিল ১-১ সমতায় শেষ হবে খেলা। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে জাদুকরী রূপে হাজির হন মেসি। ৫৪ মিনিটে বদলি নামা এই তারকা ফ্রি-কিকে গোল করে দলকে জয়ের আনন্দে মাতান। গোল করার পর সতীর্থদের সঙ্গে প্রথমে উদযাপন সারেন মেসি। এরপর গ্যালারির দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো গ্যালারির যে স্থানে ছিলেন, সেখানে পৌঁছে যান মেসি। গোল করার আনন্দ ভাগাভাগি করেন ছেলেদের সঙ্গে।

ম্যাচ শেষে জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেছেন, ‘আমরা এই অসংখ্য সমর্থকদের (মাঠে উপস্থিত ভক্তদের ‍উদ্দেশ্যে) এভাবে জয় উপহার দিয়েই শুরু করতে চেয়েছিলাম। আমরা জানতাম, জয় দিয়ে এই চ্যাম্পিয়নশিপ শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত আমরা শেষ পর্যন্ত এটা করতে পেরেছি এবং আমি খুবই খুশি।’সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা আরও বলেন, ‘লিগে আমাদের যে চিত্র ছিল, সেই প্রেক্ষিতে এই জয় আমাদের জন্য খুবই আনন্দের। জেতা শুরু করাটা গুরুত্বপূর্ণ।

ভিন্ন চ্যাম্পিয়নশিপ হলেও আত্মবিশ্বাসের জন্য এই জয় অনেক কাজে দেবে।’লিগস কাপ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্স-এর ৪৭ ক্লাব নিয়ে আয়োজিত হয়ে থাকে। মেসিকে নিয়ে এবারের আসরে মায়ামির শুরুটা হলো দারুণ।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit