শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মায়ের বিরুদ্ধে মামলা করলেন প্রতারণার শিকার বলিউড অভিনেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয় জালিয়াতির শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ১ কোটি ৫৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি) প্রতারণার শিকার হয়েছেন তিনি। এর জন্য ব্যবসার অংশীদার সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দার বিরুদ্ধে মামলা করেছেন বিবেক। খবর বলিউড হাঙ্গামা।

পুলিশের ভাষ্য, বিবেক ওবেরয় অভিযোগ করেন যে, ২০২০ সালের জুলাই মাসে তিনি রাধিকা নন্দার প্ররোচনায় ১ কোটি ৫৫ লাখ রুপি প্রযোজনা সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন। 

কিন্তু দুই বছর পর ২০২২ সালের এপ্রিলে এক কর্মকর্তার কাছে তিনি জানতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। ব্যবসার জন্য তার দেওয়া অর্থ সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহার জীবন বিমাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে খরচ করেছেন। এ ছাড়া রাধিকা নন্দা তাদের কোম্পানি থেকে টাকা তুলে নিয়েছেন। এর ডকুমেন্টসহ অভিযোগ করেছেন তিনি। 

অভিযুক্ত ব্যক্তিরা কোম্পানি থেকে একটি ভ্যারিফায়েড ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫৮ লাখ রুপি সরিয়েছেন।

২০১৭ সালে সঞ্জয় সাহা ও নন্দিতা সাহার অংশীদারত্বে ব্যবসা শুরু করেছিলেন বিবেক। এই ব্যবসায় মুনাফাও হচ্ছিল। পরবর্তীকালে সঞ্জয় সাহার সঙ্গে কাজ করা রাধিকা নন্দা নতুন ব্যবসার আইডিয়া দিলে আগের ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসায় নিজের শেয়ার বিনিয়োগ করেন বিবেক। 

অভিযুক্ত ব্যক্তিদের নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ করেছেন বিবেক ওবেরয়। 

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit