মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি বিদেশী পিস্তল,২০ রাউন্ডগুলি,১ টি কেসি গেইট কাটার যন্ত্র,নগদ ৪ হাজার ৯ শত ৫০ টাকা এবং ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  এর আগে, গত সোমবার (১৮ জুলাই) রাতে পুলিশ বেগমগঞ্জ,লক্সীপুর সদর ও রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  গত ৯ জুলাই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরের বাহারা মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন-লক্ষীপুর সদরের পার্বতীনগর ইউনিয়নের মধ্যম মকরধস গ্রামের ইউসুফ মিয়ার নতুন বাড়ির ইউসুফ মিয়ার ছেলে আরিফ হোসন(২৮),একই ইউনিয়নের ওয়াহেদ পুর গ্রামের নোয়াবাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে মো. জুয়েল (২৩), চৌমুহনী পৌরসভার পৌর হাজিপুর খালাশি বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে ইমরান হোসেন সুজন ওরফে খালাশি সুজন (৩০) লক্ষীপুর রামগঞ্জ উপজেলার  সোনাপুর গ্রামের ফজল হক আটিয়া বাড়ির কামাল উদ্দিনের ছেলে মো. মাসুদ(৪০) ও চাটখিল উপজেলার পশ্চিম পরকোট ফজল করিম মৌলভি বাড়ির নুর মিয়া পাটোয়ারির ছেলে জাহাঙ্গীর (৪৫)।

পুলিশ জানায়, রাতে মেইন কেসি গেইটের তালা কেটে ১০/১২ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ ১২ লক্ষ ৪৭ হাজার টাকার মালামাল লুট করে। গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit