বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

 ঢাবি’র বিশেষ সমাবর্তন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৩৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদানের জন্য আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ১৯ জুলাই ২০২৩, বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল,কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ,বিভিন্ন অনুষদের ডিন,বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গর্বিত শিক্ষার্থী ও আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মাননীয় অতিথি 

হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণের জন্য 
আমন্ত্রণ জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে।সমাবর্তনে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং রেজিস্ট্রার গ্র্যাজুয়েটবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের তারিখ শীঘ্রই জানানো হবে।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ সমাবর্তনের সকল কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit