বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৮৯ Time View

ডেস্ক নিউজ : নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, জবাবদিহি ও দুর্নীতিকে দূরে ঠেলে দিয়ে আত্মসম্মানবোধ ও কাজের প্রতি আন্তরিকতা নিয়ে এগোতে পারলে যে কোনো কঠিন কিছু সহজভাবে মোকাবিলা করা সম্ভব। শুধু তাই নয়; যেকোনো অসাধ্য সাধন করা যায়। সেটাই প্রমাণ করেছে আজকের বাংলাদেশ।

বুধবার নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক কার্য সম্পাদন চুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দ্রুত দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তার ফল জনগণ ভোগ করছে। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি হওয়ায় অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ সমস্ত কিছু ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এটা সম্ভব হয়েছে সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠন করার পরে যারা সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit