সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু, বাড়ছে রোগীর সংখ্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৩৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় পুষ্প রানী সাহা (৭১) নামে এক বৃদ্ধা ডেঙ্গুরোগীর মৃ্ত্যু হয়েছে। সোমবার রাতে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এ.এন.এম মিজানুর রহমান। এর আগে গত শনিবার ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বার্ধক্যজনিত নানা রোগাক্রান্ত সদর উপজেলার হাজীপুর এলাকার ওই নারী জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান  রসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম। সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে। এরমধ্যে জেলা হাসপাতালে ১০ জন ও সদর হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রথম একজনের মৃত্যু হয়েছে। প্রতিদিন ডেঙ্গু উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit