বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ফেনীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে শনাক্ত ১৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪০৯ Time View

ডেস্ক নিউজ : ফেনীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে শনাক্ত ১৯ জন ফেনীতে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। ফেনীর ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৯ ব্যক্তির শরীরে এডিস মশার লার্ভা ডেঙ্গুর সংক্রমণ পাওয়া গেছে। ফেনীর সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় ফেনীর ছয় উপজেলায় ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফেনী সদর হাসপাতালে এ মহূর্তে ভর্তি আছে ১৫ জন রোগী। তবে সাধারণ রোগীর পাশাপাশি ঠাঁই হয়েছে এসব ডেঙ্গু রোগীর। 

ফলে ডেঙ্গুর আলাদা ইউনিট না থাকায় আতঙ্কে আছে সাধারণ রোগী ও স্বজনরা।

এ নিয়ে কথা বলতে রাজী হননি ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী। তবে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীতে এযাবৎকালে ৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তন্মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ১৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

ফেনীর সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন জানান, ফেনীতে গত ২৪ ঘন্টায় ১৯ জনের ডেঙ্গু শনাক্তের বিষয়টি স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলেছে। আক্রান্তদের চিকিৎসার জন্য সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে মেডিকেল টিম গঠন করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য পৃথক শয্যা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মাইকিং চলমান রয়েছে রয়েছে বলে জানান সিভিল সার্জন।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit