বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েডজিয়েলস্কি। 

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর কাছে ক্রিকিনো গ্রামে এই দুর্ঘটনা ঘটনা। খবর এএফপির।

দেশটির দমকল বাহিনী বলেছে, খারাপ আবহাওয়া থেকে বাঁচতে মানুষ এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 

দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্রিকিনোর একটি এয়ারফিল্ডে এই দুর্ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, ওয়ারশ থেকে ৪৫ কিলোমিটার দূরের ক্রিকিনো গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ২০৮ মডেলের।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৩,/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit