সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কেশবপুরে ৬ দফা দাবীতে চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ৬ দফা দাবীতে রবিবার সকালে কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছে। চিকিৎসা সংক্রান্ত জটিলতার অর্থ, ভুল চিকিৎসা নয়।

“ভুল চিকিৎসা ” প্রমাণিত হলে অবশ্যই নিয়ম অনুযায়ী শাস্তি প্রাপ্য। কিন্তু কোন কিছু প্রমাণ হবার আগে, তদন্ত ছাড়াই “ভুল চিকিৎসা” বলে চিকিৎসকদের হয়রানি করা, গ্রেপ্তার করা কোন আইনসিদ্ধ বিষয় নয়। চিকিৎসক যতক্ষন কর্মক্ষেত্রে নিরাপদে, নির্ভয়ে চিকিৎসা দিতে না পারবে, সুষ্ঠু চিকিৎসাদান কার্যক্রম ব্যহত হবে।

মানববন্ধনে চিকিৎসকগন সুষ্ঠ চিকিৎসা দানের স্বার্থেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, চিকিৎসক ও রোগী সুরক্ষা আইন প্রণয়ন, বিনা তদন্তে “ভুল চিকিৎসা ” ঘোষণা বন্ধ করা, তদন্তে দোষী সাব্যস্ত হবার আগে কোন চিকিৎসক গ্রেপ্তার না করা, চিকিৎসার জটিলতাকে “ভুল চিকিৎসা ” হিসেবে অপব্যাখ্যা না দেওয়া, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় বিনা বিচারে গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানান।

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit