মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার মরদেহ গোসল করাতে গিয়ে গ্যাস লিকেজ, দগ্ধ ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২২৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মুক্তিযোদ্ধার মৃতদেহ গোসল করানোর সময় গ্যাস লিকেজ থেকে আগুনে শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মিরাজ হোসেন (১৯), মাদ্রাসাছাত্র সেমিন হোসেন (২২), ইলেক্ট্রিশিয়ান জুম্মন (৩০) ও কাপড় ব্যবসায়ী কবির হোসেন (৪০)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সেমিনের বড় ভাই মো. মাসুম হোসেন জানান, তাদের সবার বাসা তারাবো বিশ্বরোড এলাকায়। শনিবার তারাবো বিশ্বরোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইয়াজ উদ্দিন মারা যান। তার মৃতদেহ গোসল করাতে যান চারজন। লাশের ওপর মশারি টাঙিয়ে এর ভিতর বসে দিয়াশলাই দিয়ে আগরবাতি ধরাচ্ছিলেন তারা। এ সময় ফুলকি দিয়ে আগুন বের হয়ে ওই চারজনের শরীর দগ্ধ হয়।

তিনি আরও জানান, যেই জায়গার ওপর লাশের গোসল করানো হচ্ছিল, সেখান দিয়ে গ্যাসের লাইন নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন লিকেজ থেকেই আগুন জ্বলে উঠে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, এদের মধ্যে মিরাজের ৪ শতাংশ ,সেমিনের ৫ শতাংশ, কবিরের ৫ শতাংশ ও জুম্মনের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। জুম্মনকে ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit