বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আফ্রিকার তিন দেশ সফর ইরানি প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার সকালে নাইরোবিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সঙ্গে বৈঠক করেন রাইসি। এই বৈঠকে ইরান ও কেনিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কেনিয়ার সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে কেনিয়ার তথ্য প্রযুক্তি, মৎস্য,পশুসম্পদ এবং বিনিয়োগ প্রচারের বিষয়ে চুক্তি হয়েছে। রুটোর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রাইসি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে তার এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেনিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে বুধবার উগান্ডা সফরে যান রাইসি। সেখানে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভিনির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ‘পশ্চিমা বিশ্ব এখন সমকামিতার পক্ষে প্রচার চালাচ্ছে। সমকামের ধারণার পক্ষে প্রচার চালিয়ে তারা মানব প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে।’

রাইসি আরও বলেন, পশ্চিমা বিশ্বের কর্মকাণ্ড বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিবিরোধী। ইরানে সমকামিতার বিরুদ্ধে অত্যন্ত কঠোর কিছু আইন আছে। উগান্ডাতেও সম্প্রতি সমকামিতাবিরোধী আইন পাস হয়েছে। আফ্রিকার এই দুটি দেশ সফর শেষে বৃহস্পতিবার (১৩ জুলাই)  জিম্বাবুয়ে যান ইব্রাহিম রাইসি। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে জিম্বাবুয়েরর প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি। 

বৈঠকে ইরান ও জিম্বাবুয়ের মধ্যে ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত এই ১২টি চুক্তির মধ্যে একটি হলো, ইরানী কোম্পানি এবং স্থানীয় অংশীদারের সাথে জিম্বাবুয়েতে একটি ট্রাক্টর উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়াও জ্বালানি , কৃষি, ফার্মাসিউটিক্যালস এবং টেলিকমিউনিকেশনের পাশাপাশি গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পে চুক্তি হয় দেশ দুটির মধ্যে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit