মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টিকু মিয়া চায়ের দোকান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো.তামজিদ (২০) কুমিল্লা জেলার লাকসাম থানার গাজীমুরা গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিক তার বাবার নাম জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কুমিল্লার লাকসাম থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা আরো দুটি মোটর সাইকেল দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের ওপর উঠে যায়। এতে তামজিদ (২০) মহিম (২০) ও ফাহাদ (২০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়র লোকজন তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামজীদকে মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে দুর্ঘটায় কারো পা কারো হাত ভেঙ্গে গেছে।  তবে দুর্ঘটনার শিকার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।  এ ঘটনায় কেউ থানায়ও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit