মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

লিবিয়াতে ছাদ থেকে পড়ে নোয়াখালীর যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : লিবিয়াতে একটি ভবনের ছাদ থেকে পড়ে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত গোলাম আজি রুবেল (২৬) নোয়াখালীর কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের পুলিশের অভিযানে পালাতে গিয়ে এ ঘটনা ঘটে।  

ঘোষবাগ ইউনিয় পরিষদের সাবেক চেয়াম্যান মহসিন ভূঞা মিন্টু জানান,  গত ৮ মাস আগে আবুধাবির যায় রুবেল। কয়েকদিন সেখানে থাকার পর ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে লিবিয়া চলে যায়। পরে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরো ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশী লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান নেয়। লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করে। ওই সময় রুবেল পুলিশের হাত থেকে পালাতে গিয়ে দুই তলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে  মারা যায়।

নিহতের ফুফাতো ভাই রবিন জানান, বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ রুবেলের মৃত্যুর খবর তাদেরকে জানায়।   তার মরদেহ বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit