শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে চড় খেলেন এমপি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলাকায় গিয়েছিলেন স্থানীয় এমপি। বাসিন্দারা তাকে পেয়েই ঘিরে ধরেন। শুরু করেন বিক্ষোভ। এমন সময় এক নারী এগিয়ে এসে চড় মারলেন এমপিকে। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানায়। এ ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যালে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গতকাল বুধবার বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হরিয়ানার জননায়ক জনতা পার্টির (জেজেপি) এমপি বিধায়ক ঈশ্বর সিংহ। তিনি এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

এ সময় সরকারি উদ্যোগে তৈরি হওয়া ছোট বাঁধ ভেঙে যাওয়ার কারণেই এলাকায় বন্যার পানি ঢুকেছে বলে দাবি করেন বাসিন্দারা। ঘর্ঘরা নদীর পানিতে ইতোমধ্যেই বানভাসি হয়েছে হরিয়ানার বিস্তীর্ণ এলাকা।

কথা কাটাকাটি শুরু হতেই এক নারী এমপির দিকে এগিয়ে এসে প্রশ্ন করেন, ‘আপনি এখন কেন এখানে এসেছেন?’

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এমপি ঈশ্বর সিংহ উত্তর দেওয়ার চেষ্টা করতেই তার গালে চড় বসিয়ে দেন ওই নারী। পরে এ বিষয়ে ঈশ্বর সিংহকে প্রশ্ন করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

ঈশ্বর সিংহ বলেন, ওই নারী বলছেন, বাঁধ ভেঙে গেছে। কিন্তু তা সত্যি নয়। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম। প্রবল বৃষ্টির কারণেই এমন দুর্যোগ।

পরে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান, ওই নারী ক্ষমা করে দিয়েছেন। এ ঘটনায় কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হবে না। উল্লেখ্য, হরিয়ানায় জেজেপি বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit