মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

 শুক্রবার নোয়াখালীতে বিএনপির পদযাত্রা, উৎসবের আমেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : যুগপৎ আন্দোলনের কর্মসূচির ধারাবাহিকতায় নোয়াখালীতে আগামীকাল বিএনপির দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ৩টায় নোয়াখালী শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরই মধ্যে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল,তাঁতীদল ও জাসাসের উদ্যেগে এই পদযাত্রার আয়োজন করা হয়। পথযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন।           
পদযাত্রা ঘিরে বিএনপির নেতাকর্মিদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, মাহবুব আলমগীর আলো, ছাত্রদল চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মনজুরুল আজম সুমন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল, জেলা শ্রমিকদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সভাস্থল পরিদর্শন করেন।  
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ বলেন, তারুণ্যের সমাবেশের পাশাপাশি শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের যৌথ উদ্যোগে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা সরকার বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। নোয়াখালীতে পাঁচ সংগঠনের যৌথভাবে পদযাত্রা কর্মসূচি পালনে শ্রমজীবী মানুষের নবজাগরণ ঘটাবে।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, এ পদযাত্রায় বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মি অংশ গ্রহণ করবে। জেলা বিএনপির নেতাকর্মিরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি দলের নেতাকর্মি বা পুলিশ আমাদের নেতাকর্মিদের কোন হয়রানি করেনি।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit