শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বড়পুকুরিয়া কয়লা খনি জাতীয় শ্রমিক লীগের দ্বাদশ সংসদ নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে বড়পুকুরিয়া কয়লা খনি জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিমূলক আলোচনা সভা গত বুধবার বিকেল সাড়ে ৬টায় পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মোঃ আতাউর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী-৫ আসনের ৫ বারের এমপি ও ২ বারের মন্ত্রী এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার কে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কারণ, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন ভাতা বৃদ্ধিতে তার অবদান ভুলার মত নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক লীগকে এগিয়ে নিয়েছেন। তার জন্যে আজ বিভিন্ন সংগঠন শ্রমিক লীগ গঠন করেছেন। এই সংগঠনকে এগিয়ে নিতে আগামীতে দ্বাদশ সংসদ নির্বাচনে এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার কে জয়ী করতে হবে। এজন্য পিছিয়ে থাকলে হবেনা, সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামিল উদ্দিন, মোঃ আবু সুফিয়ান, মোঃ সোহাগ সহ প্রায় দেড়শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit