বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ছেলের লিভ-ইন সম্পর্কে আপত্তি নেই শ্রাবন্তীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে সবসময়ই আলোচনায় থেকেছেন। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় কোনো মেয়ের সঙ্গে লিভ-ইন (বিয়ে ছাড়া একসঙ্গে বসবাস) করলে মোটেই আপত্তি নেই তার। তিনি মনে করেন, জীবনটা উপভোগ করা উচিত। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানান এই টলিউড অভিনেত্রী।

মডেল দামিনীর সঙ্গে প্রেম ঝিনুকের। শ্রাবন্তীর মতো অল্প বয়স থেকে প্রেম ঝিনুকেরও। দামিনী ঘোষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে সিলমোহর দিয়ে ফেলেছেন ২০২১ সালের ১ জানুয়ারিতে। আর তারও আগে থেকে শ্রাবন্তীর বাড়িতে আনাগোনা দামিনীর। এমনকি নিজের হবু পুত্রবধূকে নিয়ে গিয়েছেন ঘুরতেও।

এই অভিনেত্রী বলেন, ‘একেবারেই মেনে নেব। আমার কোনো আপত্তি নেই। কোনো ব্যাপারই না এসব। যে যেভাবে ভালো থাকে তার সেটাই করা উচিত। কারণ দিনশেষে জীবন তো একটাই।’ 

শ্রাবন্তীও জীবনটাকে এভাবেই দেখতে পছন্দ করেন। এভাবেই বাঁচতে পছন্দ করেন। তাই ছেলের ক্ষেত্রেও চাপিয়ে দিতে চাননি কোনো শর্ত। 

শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ক্যারিয়ারের শুরুতে ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। তবে সেই সম্পর্ক সুখের হয়নি। বিয়ের পর প্রায় পাঁচ বছর কোনো সিনেমাই করেননি। খুব অল্প বয়সে মা হয়ে যান। তারপরও নানা কারণে ঝামেলার সূত্রপাত হয় সংসারে। যার ফলে ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই দম্পতি।

অন্যদিকে অভিমন্যুর প্রেমিকা দামিনী এই মুহূর্তে কলকাতার নামি মডেলদের একজন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঘনিষ্ঠ ছবি পোস্ট করতে দেখা যায় তাদের।

 

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit