শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ০৬ মাসের কারাদণ্ড 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ উপায়ে কৃত্রিম রং,ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদের নকল মশলা উৎপাদনের অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ডের মনতলা রোড এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৪১)। তিনি সাতবর্গ এলাকার বাসিন্দা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাতবর্গ বাসস্ট্যান্ডের মনতলা এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদের নকল মশলা উৎপাদন করে আসছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সেখানে অভিযান চালান।

সেসময় কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদের নকল মশলা উৎপাদনের উপাদান পাওয়ায় আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজয়নগর থানা পুলিশ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ উপায়ে কৃত্রিম রং,ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে নকল মশলা উৎপাদন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আনোয়ার নামে এক ব্যক্তি ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit