রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদীতে বিয়ার, ইয়াবা, প্রাইভেটকারসহ ৩ জন আটক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩২০ Time View

মোঃসালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে বিদেশী বিয়ার, ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে (১০ জুলাই) পলাশ উপজেলার ঘোড়াশালের দক্ষিণ চরপাড়া ও সদর থানার এলাকার বিলাসদী আল্লাহু চত্ত্বরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।

আটক মাদক ব্যবসায়ীরা হলো- নরসিংদীর হাজুপুরের নারায়ণ চন্দ্র শীলের ছেলে তপন চন্দ্র শীল (৩৮), চাঁদপুর মতলব থানার বালুচর গ্রামের মো: কবির (২৮) ও নরসিংদীর রায়পুরা থানার মধ্যনগর গ্রামের মোঃ গোলাপ মিয়া (৩০)। এসময় তাদের নিকট হতে ৭৯২ ক্যান বিয়ার, ২০৫ পিস ইয়াবা ও একটি সিলভার রঙের প্রোবক্স প্রাইভেটকার জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, রাত পৌনে ৮টার দিকে পলাশ থানার ঘোড়াশাল দক্ষিন চড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শহীদ ময়েজউদ্দিন সেতু সড়কের টোল প্লাজার পাকা রাস্তার উপর থেকে তপন চন্দ্র শীল ও মোঃ কবির মিয়াকে আটক সহ তাদের হেফাজত থেকে ৭৯২ ক্যান বিয়ার, একটি সিলভার রঙের প্রোবক্স প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি জানান, সদর থানার বিলাসদীর আল্লাহ চত্বর এলাকায় অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ গোলাপ মিয়া (৩০) এর হেফাজত থেকে ২০৫ পিস ইয়াবা জব্দ করা সহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা পাইকারী দরে বিদেশী বিয়ার ক্রয় করে প্রাইভেটকার যোগে নরসিংদী, গাজীপুর, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে পলাশ থানা ও নরসিংদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit