মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

প্রথম ভারতীয় প্রতিষ্ঠান হিসেবে আইফোন উৎপাদনে যাচ্ছে টাটা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছে, আগস্টে অ্যাপলের সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কারখানা অধিগ্রহণ করার জন্য একটি চুক্তির বেশ কাছাকাছি রয়েছে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। ফলে প্রথমবারের মতো দেশটির স্থানীয় কোনো প্রতিষ্ঠান আইফোন তৈরিতে যাবে।

দক্ষিণ কর্ণাটকে অবস্থিত উইস্ট্রন করপোরেশনের সম্ভব্য ৬০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের কারখানাটি কিনে নিচ্ছে টাটা গ্রুপ। এই কারখানাটির অধিগ্রহণ নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে টাটা গ্রুপের প্রায় এক বছর ধরে আলোচনা চলেছে। এই কারখানাটিতে ১০ হাজারেরও বেশি কর্মী নিযুক্ত রয়েছে। এখানে সর্বশেষ আইফোনের ১৪ মডেলের মুঠোফোন সংযোজন করা হয়েছে।
 
সূত্র বলছে, রাষ্ট্র সমর্থিত আর্থিক প্রণোদনা পাওয়ার লক্ষ্যে ২০২৪ সালের মার্চ পর্যন্ত উইস্ট্রন করপোরেশন তাদের এই কারখানা থেকে কমপক্ষে ১ দশমিক ৮ বিলিয়ন মূল্যের আইফোন সরবরাহের চুক্তি করেছিল। পাশাপাশি তারা আগামী বছরের মধ্যে তাদের এই কারখানার কর্মীর সংখ্যা ৩ গুণ করার পরিকল্পনা করছিল।
 
কিন্তু প্রতিষ্ঠানটি ভারতে আইফোন উৎপাদনের ব্যবসা থেকে সরে আসার পরিকল্পনা করছে। তাই ধারণা করা হচ্ছে, কারখানা কিনে নেয়ার পর টাটা গ্রুপ সেই আইফোনগুলো উৎপাদন করে সরবরাহ করতে রাজি হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে টাটা, উইস্ট্রন করপোরেশন এবং অ্যাপলের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্লুমবার্গের অনুরোধে সাড়া দেয়নি।

যদি এমনটি হয়, তাহলে বিশ্ববাসী খুব শিগগিরই ভারতে তৈরি আইফোন পেতে যাচ্ছে। এদিকে অ্যাপলও চীনের বাইরে তাদের পণ্য উৎপাদন করার প্রচেষ্টায় রয়েছে। ফলে এতে তাদের সেই প্রচেষ্টাও গতি আসবে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে উইস্ট্রন ভারত থেকে প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের আইফোন রফতানি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit