রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

মিয়ানমারের জেলে আড়াইহাজারের ১২ যুবক, নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়া নেওয়ার কথা বলে আড়াইহাজার উপজেলার ১২ যুবককে মিয়ানমার নিয়ে জেলে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক দালাল চক্রের বিরুদ্ধে। তাদের পরিবারের কাছ থেকে মোটা অর্থ চাওয়া হচ্ছে।জেলখানায় চক্রের সদস্যদের নির্যাতনে আমিনুল (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে এর বিহিত করবেন।

মিয়ানমারের জেলে বন্দিরা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের মো. নাদিম, চৈতনকান্দার সাফায়েত হোসেন, রতন মিয়া, আছান, মো. সফিকুল, মো. রফিকুল ইসলাম উলুকান্দির মো. মনির হোসেন, বিশনন্দীর মো. সজীব, মো. কবির হোসেন, শরিফপুরের মো. জুয়েল, কড়ইতলার মো. বিল্লাল হোসেন, ও বিশনন্দী পশ্চিমপাড়ার মো. সজীব।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে আড়াইহাজার উপজেলায় শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে একটি আন্তর্জাতিক মানবপাচার চক্র ও তাদের স্থানীয় এজেন্টরা। তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন গ্রামের অনেক যুবক। দালাল চক্রটি ফুসলিয়ে মালয়েশিয়া নেওয়ার কথা বলে আড়াইহাজার থেকে অনেক তরুণ ও যুবকদের মিয়ানমারে নিয়ে গিয়ে বন্দি করে ফেলে। এরপর তাদের পরিবারের কাছে মুক্তিপণ চায়। দেওয়া না হলে ভুক্তভোগীদের সঙ্গে ঘটে নির্মম পরিণতি।

উপজেলার কড়ইতলা, রামচন্দ্রদী, মানিকপুর, চৈতনকান্দা, দয়াকান্দা, টেটিয়া ও শম্ভুপুরা থেকে আগেও অনেক তরুণ-যুবককে পাচার করে এ চক্রটি। সে সময় দালালচক্রের জিম্মিদশায় থাকা অবস্থায় আমিনুল (৩৯) নামে এক যুবক নিহত হন। পরে এ ঘটনার আবুল হোসেন নামে দালাল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ।

বর্তমানে যারা মিয়ানমারে বন্দি আছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাছ থেকে দালালচক্র মোটা অর্থ দাবি করছে। না দেওয়া হলে ব্যাপক নির্যাতন করা হয়। ভুক্তভোগীদের মুক্তির দাবিও করেছেন তাদের মা, বোন, স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা।

অভিবাসীদের নিয়ে কাজ করা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে নিখোঁজ ও জিম্মি ব্যক্তিদের তালিকা তৈরি করেছি। তাদের দেশে ফিরিয়ে আনতে ওকাপের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা তাই করবো।

আড়াইহাজার ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলাপ করবো। তিনি যে পরামর্শ দেবেন সেটিসহ প্রয়োজনে মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দিদের ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেব।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit