মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

নোয়াখালীতে টিসিবির পণ্য জব্দ, ৪০ হাজার টাকা অর্থদণ্ড    

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি মুদি দোকান থেকে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ, মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানদারকে ৪০হাজার টাকা জরিমানা করা হয় । মঙ্গলবার (১১ জুলাই) সকালের দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার এমপি মার্কেটের সালমা ষ্টোরে  এই অভিযান চালানো হয়।  

বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার সালমা ষ্টোরে অভিযান চালিয়ে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করা হয়। পরে ওই ডাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জিম্মায় রাখা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানীকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । তবে অভিযানের সময় দোকানের মালিক বিল্লাকে দোকানে পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit