বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নড়াইলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : নড়াইলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ঈদের পর থেকে এই সংখ্যা বেড়েছে। তবে আক্রান্ত রোগীর অধিকাংশই জেলার বাহিরে থেকে আসা বলে জানা গেছে। নড়াইল সদর হাসপাতাল সূত্র জানা গেছে, অতিরিক্ত বেড না থাকায় নেই আলাদা কোনো ডেঙ্গু কর্নার। মশারি আর খোলা জায়গায় চিকিৎসা নিচ্ছেন রোগী। আর এতে ডেঙ্গু ঝুকিতে রয়েছে হাসপাতালে সেবা নিতে আসা অন্য রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসাধারণের আরও সচেতনতার প্রয়োজন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি মাসের ১০ দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪ জন। যার অধিকাংশই শিশু। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমান নড়াইল সদর হাসপাতালে ভর্তি ৭ জন ও লোহাগড়া হাসপাতালে ভর্তি ১ জনসহ মোট ৮ জন রোগী চিকিৎসা গ্রহণ করছে। বাকিরা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা বলেন, হঠাৎ করে জ্বর এলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু রোগ ধরা পড়ে। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। আলাদা ওয়ার্ড না থাকার ক্ষোভ থাকলেও চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তারা।

সুমাইয়া বেগম নামে একজন রোগী বাংলানিউজকে বলেন, ৭/৮ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিয়েছি কিন্তু জ্বর ভালো হয়নি। তাই হাসপাতালে এসেছি। গত বোরবারে হাসপাতালে ভর্তি হয়েছি এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। চিকিৎসা ভালো চলছে। সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আসাদুজ্জামান মুন্সি বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আমাদের সদর হাসপাতালে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। তবে জনসচেতনার প্রয়োজন। বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনোভাবেই পানি জমিয়ে রাখা যাবেনা। জনগণ সচেতন হলেই কেবল ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে।

নড়াইল সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, যদিও রোগীর সংখ্যা বেড়েছে তবুও নড়াইলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে। ডেঙ্গু রোগীর মূল লক্ষণগুলো হলো- তীব্র জ্বর, মাথা শরীর ও হাড়ে ব্যথা থাকবে। এ রকম লক্ষণ দেখা দিলে শিগগিরই হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit